চুরি করা সোনা ও হিরা বিক্রি করতে এসে ধরা পড়লো গৃহপরিচারিকা

ফরিদপুর প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২২, ২২:৫৭আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ২২:৫৭

ফরিদপুর শহরের একটি বাসা থেকে স্বর্ণালংকার ও হিরা চুরি করে তা বিক্রি করতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন রেনু আক্তার (৩৬) নামে এক গৃহপরিচারিকা। মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকালে শহরের নিলটুলী এলাকার স্বর্ণকার পট্টির একটি দোকানে চুরি করা মালামাল বিক্রি করতে এলে তাকে আটক করে পুলিশ। ওই গৃহপরিচারিকা শহরের কমলাপুর এলাকার ভাড়া বাসায় বসবাস করেন। তার স্বামীর নাম লিটন শেখ।

জানা গেছে, শহরের কমলাপুর এলাকার বাসিন্দা আব্দুস সালাম খলিফার বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন রেনু। গত ২৭ নভেম্বর বাসায় কেউ না থাকার সুযোগে ওই বাসার আলমারি ভেঙে স্বর্ণালংকার ও হিরাসহ দামি অলংকার চুরি করে নিয়ে যান। এরপর থেকে লাপাত্তা হয়ে যান। এ ঘটনায় আব্দুস সালাম খলিফার স্ত্রী পলি আক্তার ফরিদপুর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দেন।

ফরিদপুর কোতোয়ালি থানার এসআই শ্রীবাস গাইন জানান, মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকালে শহরের স্বর্ণকার পট্টির নয়ন জুয়েলার্সে ওই চুরির মালামাল বিক্রি করতে আসেন রেনু। তখন ওই জুয়েলার্সের মালিকের সন্দেহ হলে তিনি থানায় ফোন দেন। এরপর থানা থেকে গিয়ে তাকে স্বর্ণালংকারসহ আটক করা হয়।

তিনি আরও জানান, তার স্বীকারোক্তি অনুযায়ী তার ভাড়া বাসা কমলাপুরে অভিযান চালিয়ে মাটিতে পুতে রাখা অবস্থায় স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, রেনু আক্তারকে আটকের পর তার বাসায় অভিযান চালানো হয়। এ সময় তার ভাড়া বাসার মধ্যে মাটিতে গর্ত করে লুকিয়ে রাখা অবস্থায় স্বর্ণালংকার ও হিরা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৮ লাখ ১৩ হাজার টাকা। চুরি করা স্বর্ণালংকার ও হিরা আর কোথাও রাখা আছে কি না সে বিষয়ে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী