বিএনপির মিছিল থেকে মোটরসাইকেলে আগুন ও গাড়ি ভাঙচুরের অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২২, ২১:৪৬আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ২১:৪৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির ঝটিকা মিছিল থেকে একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া ওই মিছিল থেকে কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ঢাকা-দোহার সড়কের শ্রীনগর বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের এক এসআই আহত হয়েছেন বলে দাবি করেছেন শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম। 

শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দাবি করেন, বাইপাস এলাকায় একটি মিছিল করেছে বিএনপি। সেটা আমি কিছুক্ষণ আগে শুনেছি। তবে কারা করেছে সেটি জানা নেই।

ওসি আমিনুল ইসলাম দাবি করেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ঢাকা-দোহার সড়কের শ্রীনগর বাইপাস এলাকায় ঝটিকা মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় তারা একটি মোটরসাইকেলে আগুন দেয় ও ৭-৮ টা যানবাহন ভাঙচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তারা ইটপাটকেল নিক্ষেপ করতে করতে চলে যায়। ইটের আঘাতে শ্রীনগর থানার এসআই মোহাম্মদ সাইফুল আহত হয়। তাকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি