বদ্ধ ঘরে আগুনে পুড়ে ২ শিশুর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২২, ১৩:৪০আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১৩:৪০

মাদারীপুর সদর উপজেলায় বদ্ধ ঘরে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগীদের আনুমানিক বয়স ১ ও ২ বছর। তাদের পরিচয় জানা যায়নি। ঘটনার পর থেকে তাদের মা ও নানিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘ওই দুই শিশুর বাবা, মা ও নানি উত্তর ঝিকরহাটি এলাকায় ভাড়া বাসায় থাকেন। ওই বাসার মালিক থাকেন ঢাকায়। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, মাঝে মাঝে তাদের মধ্যে ঝগড়া হতো।’

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, কিছু দিন আগে থেকে ওই দুই শিশুর বাবা কোনও এক মামলায় কারাগারে আছেন। সকালে তাদের মা ও নানি বাড়ি থেকে বের হওয়ার পর ঘরের চালা দিয়ে ধোঁয়া উঠতে দেখা যায়। বাইরে থেকে আগুন লাগেনি। আগুন নেভানোর পর দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী