বদ্ধ ঘরে আগুনে পুড়ে ২ শিশুর মৃত্যু: মা গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২২, ১১:৩২আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১১:৩২

মাদারীপুর সদর উপজেলায় বদ্ধ ঘরে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় তাদের মা পূর্ণিমাকে গ্রেফতার করা হয়েছে।  মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানীর কাকরাইল থেকে তাকে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, উপ-পরিদর্শক তন্ময় মন্ডলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল পূর্ণিমাকে গ্রেফতার করে। সন্ধ্যায় তাকে সদর মডেল থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন: বদ্ধ ঘরে আগুনে পুড়ে ২ শিশুর মৃত্যু

এর আগে গত সোমবার দুপুর ১২ টার দিকে মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামে বদ্ধ ঘরে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে পূর্ণিমার দুই শিশুসন্তান মিঠু ও মানব মারা যায়। এ ঘটনায় সোমবার তাদের চাচি রত্মা রাণী সদর থানায় মামলা করেন। দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তার মা ও নানী।

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের