গাজীপুরে গণপরিবহনে পুলিশের তল্লাশি, ফাঁকা মহাসড়ক

গাজীপুর প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২২, ১৬:৫২আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৬:৫২

গাজীপুরের বিভিন্ন প্রবেশ ও বহির্গমন মুখে মহাসড়কে যাত্রীবাহী পরিবহন খুবই কমেছে। মহাসড়কের পাশে দূরপাল্লার কাভার্ডভ্যান ও মালবাহী ট্রাক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আঞ্চলিক কিছু যাত্রীবাহী পরিবহন চলাচল করছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এসব চিত্র দেখা গেছে।

বেলা ১১টার দিকে টঙ্গীর চেরাগআলী থেকে মোটরসাইকেলযোগে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশে বের হয়েছেন পোশাক শ্রমিক জাহাঙ্গীর হোসেন। দুপুরে গাজীপুরের জৈনাবাজার এলাকায় পুলিশ চেকপোস্টের মুখোমুখি হন তিনি। মোটরসাইকেলের রেজিস্ট্রেশন চেকিংয়ের পর ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে গাজীপুরের সীমানা অতিক্রম করতে দেননি। তিনি বলেন, ‘এখন ফিরে যাচ্ছি। আমার মতো অনেককেই এভাবে ফিরে যেতে হচ্ছে’।

মাওনা চৌরাস্তা স্বাধীন হোটেলের মালিক মেস্তফা কামাল বলেন, ‘গত তিন ধরে কাস্টমার কমে গেছে। দুদিন ধরে মহাসড়কে যানবাহনের সংখ্যা একেবারেই কমে গেছে। যেসব পরিবহন মাঝেমধ্যে দেখা যায়, সেগুলো মালবাহী ট্রাক এবং কাভার্ডভ্যান।’

গাজীপুরে গণপরিবহনে পুলিশের তল্লাশি, ফাঁকা মহাসড়ক

শুক্রবার ভোরে চট্টগ্রাম থেকে পণ্য নিয়ে গাজীপুরের মাওনায় এসে পৌঁছেছেন কাভার্ডভ্যান চালক রমিজ উদ্দিন। আসার পথে সড়কের বিভিন্ন জায়গায় পুলিশি চেকের সম্মুখীন হয়েছেন। অনেক চালক ট্রিপ না পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সারিবদ্ধভাবে পার্কিং করে বসে রয়েছেন।

ময়মনসিংহের ভালুকা ডিগ্রি কলেজের ছাত্র আকাশ মাহমুদ বেলা ১১টার গাজীপুরের দিকে ময়মনসিংহের সীমানা অতিক্রম করতে যাওয়ার সময় পুলিশি তল্লাশির মুখে পড়েন। গাজীপুরের জৈনাবাজার এলাকায় একজনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন তিনি। তার বাড়ি ভালুকার সিডস্টোর এলাকায়। জৈনাবাজার থেকে সিডস্টোরের দূরত্ব সাত কিলোমিটার। এর মাঝে গাজীপুর ও ময়মনসিংহ জেলার সীমান্ত। পুলিশি তল্লাশির শিকার হয়ে জেলার সীমান্ত অতিক্রম করতে পারেননি বলে জানান।

ঢাকা-ময়মনসিংহ সড়কে চলাচলকারী যাত্রীবাহী ইসলাম পরিবহনের চালক আনিছুর রহমান বলেন, ‘সড়কে পুলিশি চেকপোস্টগুলো সাধারণত জেলার প্রবেশদ্বারগুলোতে বসানো হয়েছে। প্রতিটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হচ্ছে। গত তিন দিন ধরে বাসে যাত্রী অনেক কমে গেছে। গাড়ির সিট ভরছে না।’

আঞ্চলিক পরিবহন তাকওয়ার চালক জসিম উদ্দিন বলেন, ‘যাত্রী খুবই কম। আমাদের সব গাড়িও মহাসড়কে নেই। অনেক বাস স্টেশনে। যাত্রী একেবারেই নেই বললেই চলে। ঢাকায় বিএনপির সমাবেশ উপলক্ষে দুদিন বাস চলাচল বন্ধ থাকতে পারে- এ ধারণা থেকে প্রয়োজন থাকা সত্ত্বেও অনেকে বাড়ির বাহিরে বের হননি।’

গাজীপুরে গণপরিবহনে পুলিশের তল্লাশি, ফাঁকা মহাসড়ক

কাঁচামাল ব্যাবসায়ী আব্দুল্লাহ প্রতিদিন উত্তরা থেকে সবজি এনে গাজীপুরের বিভিন্ন আড়তে সরবরাহ করেন। তিনি বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী ব্রিজ অতিক্রম করেছি। মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশি চৌকি দেখা গেলেও তার সবজিবাহী পিকআপ কোথাও পুলিশের তল্লাশির শিকার হয়নি। তবে অন্যান্য দিনের চেয়ে মহাসড়ক অনেকটাই ফাঁকা ছিল।’

রাশেদুল ইসলাম রাজধানীর উত্তরা থেকে তৈরি পোশাক শিল্পের কাঁচামাল সরবরাহের অর্ডার নিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় আসেন। শুক্রবার দুপুরে জৈনাবাজার এলাকায় পৌঁছান। তিনি জানান, মহাসড়কের পুরোটাই ফাঁকা। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের উপস্থিতি দেখা গেলেও কেউ তাকে কিছু বলেনি।

ময়মনসিংহের ভালুকা থানার পরিদর্শক (অপারেশন) আবুল হাশেম বলেন, ‘শুক্রবার গাজীপুর ও ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী জৈনাবাজারে তল্লাশি চৌকি বসিয়ে বিভিন্ন পরিবহনের তল্লাশি করা হচ্ছে। ১০/১২ জনের একদল ফোর্স নিয়ে বিভিন্ন যানবাহন ও মোটরসাইকেল চালকদের গতিরোধ করে গাড়ির কাগজপত্র ও যানবাহনের বিভিন্ন অংশ তল্লাশি করছি।’

তিনি বলেন, ‘১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কেউ যেন বিপজ্জনক কোনও বস্তু বহন করতে না পারে বা কোনও ওয়ারেন্টভুক্ত আসামি অনাকাঙ্ক্ষিত কোনও জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে সেজন্য তল্লাশি চালিয়ে সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কাউকে আটক করা হয়নি। আমরা সবাইকে তল্লাশি করছি না। কেবল সন্দেহ হলে তল্লাশির আওতায় আনা হচ্ছে।’

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের