‘প্রযুক্তি শিক্ষার মাধ্যমে বিশ্বে টিকে থাকতে হবে’

গাজীপুর প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২২, ২১:০৫আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ২১:০৫

প্রযুক্তি শিক্ষার মাধ্যমে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেছেন, ‘বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করে আমাদের চলতে হবে। সেই লক্ষ্যে ভোকেশনাল, টেকনিক্যাল, ডিজিটাল এবং প্রযুক্তি শিক্ষার প্রয়োজন আছে আমাদের।’ 

বুধবার (১৪ ডিসেম্বর) গাজীপুরের কালিয়াকৈরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও ডিজিটাল বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ডিজিটাল বাংলাদেশের প্রেরণা ‘ডিজিটাল বাংলাদেশ ও ভবিষ্যতের শিক্ষা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, ‘ডিজিটাল বাংলাদেশে মূলত প্রযুক্তি, সিস্টেম এবং পলিসি মেকার একসঙ্গে কাজ করবে। সরকার এসবের প্রতিটি ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেছে। আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শিল্প বিপ্লবে প্রবেশ করতে না পারলেও চতুর্থ শিল্প বিপ্লবে রোল মডেলের ভূমিকা পালন করছি।’

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুল আলম জোয়ার্দার, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। 

সেমিনারে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
গাজীপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পিটুনি, ফেসবুকে যা লিখলেন সারজিস আলম
মসজিদের মাইকে ডাকাতির ঘোষণাসাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় ১৫ জনকে পিটিয়ে আহত
আ ক ম মোজাম্মেল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি