৫১ বছরেও মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়ন হয়নি: নুর

সাভার প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২২, ১২:৫৭আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১৩:০৩

গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, ‘যেই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বীর মুক্তিযোদ্ধারা জীবন বিসর্জন দিয়েছেন, মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল, আজকে ৫১ বছরেও তা বাস্তবায়ন হয়নি।’

মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন ।

নুরুল হক নুর বলেন, ‘আজকের এই বিজয় দিবসে যাদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ পেয়েছি, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল সামাজিক মর্যাদা এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা নির্মাণ করা। আজকে আমরা দেখি, প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে। এখনও মানুষের মধ্যে সাম্য, মানবিক মর্যাদা, বৈষম্য আমরা নিরসন করতে পারিনি। কাজেই আমাদের আক্ষেপ যে স্বাধীনতার একান্ন বছরেও যায়া রাজনীতিতে আছেন, আমাদের পূর্ব পুরুষ যারা রাজনিতীতে আছেন, দেশ পরিচালনা করছেন, তারা এই জায়গাটাতে এখনো সফল হননি।’

তিনি আরও বলেন, ‘আমরা তরুণ প্রজন্ম আগামীতে মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের  স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতে চাই। আমি মনে করি আজকের মেধাবী তরুণদের রাজনীতি সচেতন হতে হবে। দেশের প্রতি দায়িত্ববান হতে হবে। দেশকে নিয়ে তাদের ভাবতে হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী