ট্রাকচাপায় প্রাণ গেলো ব্যবসায়ীর

রাজবাড়ী প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২২, ১৬:০০আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৬:১৩

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ট্রাকচাপায় মাজেদ মোল্লা (৭০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২১ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় উপজেলার নারুয়া মধুপুর মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

মাজেদ মোল্লা নারুয়া ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি নারুয়া বাজারে লেপ-তোশকের ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি থেকে দুপুরের খাবার নিয়ে নারুয়া বাজারে দোকানে যাচ্ছিলেন মাজেদ মোল্লা। এ সময় গঙ্গারামপুর তিন রাস্তার মোড়ে এলে দ্রুতগতির ইটভাটার একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

নারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, ‘হাসপাতালে আনার পথেই মাজেদ মোল্লা মারা গেছেন। মরদেহ বাড়িতে রাখা হয়েছে।’

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকের চালক ও সহযোগী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম