সাড়ে ৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৩, ০৯:৪৫আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ০৯:৪৫

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে সাড়ে ৫ ঘণ্টা বন্ধের পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। সকাল ৮টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

এদিকে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটপ্রান্তে আটকা পড়ে কয়েকশ’ যানবাহন। এতে দুর্ভোগে পড়েন যানবাহনের যাত্রী ও চালকরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন জানান, রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। রাত আড়াইটা থেকে সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। সাড়ে ৫ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। 

তিনি আরও জানান, এই নৌপথে ছোট-বড় ১১টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। সাড়ে ৫ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় ঘাট প্রান্তে কয়েকশ’ যানবাহন আটকা পড়ে। তবে পর্যাপ্ত ফেরি থাকায় কিছুক্ষণের মধ্যে ঘাটে চাপ কমে যাবে।

/এসএইচ/
সম্পর্কিত
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম