ছবি দেখেই ধানগাছের রোগ চিহ্নিত করবে মোবাইল অ্যাপস

গাজীপুর প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৩, ০০:০০আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ০০:০০

ধানের আক্রান্ত গাছের ছবি দেখেই রোগ চিহ্নিত করতে পারবে এমন একটি মোবাইল অ্যাপস উদ্বোধন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। প্রথমবারের মতো (ব্রি) ধানের রোগবালাই চিহ্নিতকরণের লক্ষ্যে ‘রাইস সল্যুশন’ (সেন্সরভিত্তিক ধানের বালাই ব্যবস্থাপনা) নামে এই মোবাইল অ্যাপস তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

শনিবার (৩১ ডিসেম্বর) কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক মোবাইল অ্যাপসটির উদ্বোধন করেন। গাজীপুরে ব্রিতে অনুষ্ঠিত ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর।

আইসিটি বিভাগের ‘মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায়, ওয়ান আইসিটি নামক সফটওয়্যার কোম্পানির সহায়তায় ও ব্রির আইসিটি সেলের তত্বাবধায়নে গবেষক ও কৃষকবান্ধব ডায়নামিক মোবাইল অ্যাপস তৈরি করা হয়েছে।

কর্মশালায় জানানো হয়, অ্যাপসের মাধ্যমে রোগবালাই ও পোকামাকড় সংক্রান্ত যেকোনো সমস্যার ছবি বা তথ্য ইনপুট হিসেবে প্রদান করা হলে স্বয়ংক্রিয়ভাবে পাঠানো ছবির মাধ্যমে সমস্যা নির্ণয় করবে অ্যাপসটি। এ বিষয়ে ব্যবস্থাপনামূলক পরামর্শও দেবে অ্যাপসটি। মূলত চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ও সেন্সর প্রযুক্তি ব্যবহার করে আপসটি তৈরি করা হয়েছে। ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রোগ ও পোকামাকড়ের ছবি প্রদান পূর্বক অ্যাপসের মাধ্যমে আক্রান্ত ধান গাছের রোগবালাই ব্যবস্থাপনা সংক্রান্ত পরামর্শমূলক সেবা প্রদান করা হচ্ছে।

মোবাইল অ্যাপস উদ্বোধন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

রাইস সল্যুশন মোবাইল অ্যাপস প্রসঙ্গে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, ‘দেশে পোকামাকড়ের আক্রমণসহ বিভিন্ন কারণে মোট ফসলের ১০-১৮ ভাগ উৎপাদন পর্যায়ে নষ্ট হয়ে যাচ্ছে। সেইসঙ্গে মাঠপর্যায়ে আধুনিক ধান চাষে রোগ ও পোকামাকড় দমন সংক্রান্ত সুনির্দিষ্ট ব্যবস্থাপনা ও যথাযথ আধুনিক পদ্ধতির অপ্রতুলতার কারণে কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক।’

তিনি আরও বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও আগামীতে চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে খাদ্যের উৎপাদন বৃদ্ধিকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। অ্যাপসটিতে ব্রির সকল আঞ্চলিক কার্যালয় নিয়মিত ছবি সংযোজন করবে। ফলে এলাকাভিত্তিক ধানের ক্ষেত্রে কোনও পোকামাকড় বা রোগের প্রাদুর্ভাব বেশি সেটিও বিজ্ঞানীদের গবেষণার সহায়ক ভূমিকা রাখবে।’

প্রসঙ্গত, ব্রিতে একই প্রকল্পের আওতায় দেশব্যাপী এলাকাভিত্তিক উপযুক্ত ধানের জাত নিরূপণে রাইস প্রোফাইল নামক মোবাইল অ্যাপসটিও শিগগিরই মাঠপর্যায়ে ব্যবহারের জন্য উদ্বোধন করা হবে বলে জানা গেছে।

/এএম/  
সম্পর্কিত
চামড়ার দাম কম পাওয়ার কারণ জানালেন কৃষিমন্ত্রী
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী