ট্রাক-ভ্যান সংঘর্ষে প্রাণ গেলো শ্রমিকের

টাঙ্গাইল প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৩, ১২:২৬আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১২:২৬

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বালুবা‌হী ট্রা‌ক ও ভ্যানের সংঘর্ষে মো. সোহাগ (২৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হ‌য়ে‌ছেন ভ্যানে থাকা চার জন। 

মঙ্গলবার (০৩ জানুয়া‌রি) সকা‌লে ঘাটাইল-ভূঞাপুর সড়‌কের ঘাটাইল পশ্চিমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে।

সোহাগ ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের ছনটিয়া গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি বাকপ্রতিবন্ধী।

স্থানীয়রা জানান, সোহাগসহ পাঁচ জন ব্যাটারিচালিত ভ্যানে কাজে যাচ্ছিলেন। সকালে ঘাটাইল শাপলা শিশু পার্কের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবা‌হী ড্রাম ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোহাগ মারা যান। আহত চার জনকে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি ক‌রা হয়েছে।

ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাফিজ জানান, দুর্ঘটনায় নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মর‌দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটি জব্দ করা হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম