ছেলের বিরুদ্ধে বাবার মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৩, ২২:৩৪ আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ২২:৩৪

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় চলাচলের পথে বাধা সৃষ্টি, পথ বন্ধ ও মিথ্যা মামলা করার প্রতিবাদে ছেলের বিরুদ্ধে মনববন্ধন করেছেন বাবা ও এলাকাবাসী। মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধন চলাকালে ভুক্তভোগী বাবা মো. মোসলেম খান (৫২) বলেন, আমার বড় ছেলে মো. মোস্তফা কামাল মুক্তাদির আমার মেজো ছেলে মো. আনোয়ার হোসেন মুসার ওপর বলপূর্বক জমি সংক্রান্ত ঝামেলা করছে। আমি আমার মেজো ছেলেকে চলাচলের জন্য ১১ নম্বর চরভদ্রাসন মৌজার দিয়ারা ১০১৫ নম্বর খতিয়ানের ৭৫৫৮ নম্বর দাগের ছয় শতক সম্পত্তি হেবা হিসেবে দান করি। দুঃখের বিষয়, এ নিয়ে বড় ছেলে দুইবার আমাকে মারধর করে।

তিনি বলেন, আমি জীবিত থাকা সত্ত্বেও ছয় শতক জমি চলাচলের পথ বারবার বন্ধ করে দিচ্ছে। এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তি চেষ্টা করেও তাকে কখনও সালিশে বসাতে পারেননি। শুধু তাই নয়, চলাচলের পথে বাধা সৃষ্টির বিষয়ে স্থানীয়রা জানতে গেলে সে আমার মেজো ছেলে, তার বউ, ছোট ছেলে ও স্থানীয় আরও অনেকের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা সরোয়ার হোসেন বলেন, মুক্তাদিরের বাবা তার মেজো ছেলে ও এলাকাবাসীর মসজিদে চলাচলের জন্য রাস্তাটি দেন। কিন্তু তার বড় ছেলে চলাচলে বাধা সৃষ্টি করে পথ বন্ধ করে দেন। এ বিষয়ে কেউ কিছু বলতে গেলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন।

মানববন্ধনে ভুক্তভোগী বাবা মো. মোসলেম খান ছাড়া আরও বক্তব্য দেন তার স্ত্রী খালেদা বেগম, স্থানীয় বাসিন্দা মো. ফজল মোল্লা ও মো. আলম।

এ বিষয়ে অভিযুক্ত মোস্তফা কামাল মুক্তাদির দাবি করেন, রাস্তার জায়গাটি আমি আমার এক কাকার কাছ থেকে কিনেছি। কিন্তু আমার মেজো ভাই আমার জায়গায় মাটি ও গাছপালা কাটতে আসে। বাধা দিলে সে আমাকে মেরে হাত ভেঙে দেয়। আমি আমার কেনা সম্পত্তিতে চলাচলের রাস্তা দেবো কেন?

/এফআর/
সম্পর্কিত
৭ দিন ধরে একটি বিশ্ববিদ্যালয় অচল এক দাবিতে আন্দোলনে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সবাই, সমাধান কোন পথে?
কেন ‘৫৬’ লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেছেন চুয়েটের শিক্ষার্থীরা
উপাচার্যকে পুনর্বহাল না করা পর্যন্ত চুয়েটে ‘সর্বাত্মক শাটডাউন’ চলবে
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি