গাজীপুরে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড

গাজীপুর প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৩, ১৬:৪৪আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৬:৪৪

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরগানা স্পিনিং মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (০৬ জানুয়ারি) সকাল ৭টায় সেখানে আগুন লাগে। তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার আবু বক্কর জানান, কালীগঞ্জর উত্তর নাগরগানা এলাকায় সকাল ৭টায় নাগরগানা স্পিনিং মিলে আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পলাশ ও কাপাসিয়া ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর কাজে যোগ দেন। 

প্রায় তিন ঘণ্টায় চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনেন। আগুনে টিনশেডের ওই স্পিনিং মিলের তুলা, সুতা ও ঝুট মালপত্র পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আগুনের হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে জানান আবু বক্কর।

/এসএইচ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম