রান্নাঘরে জমে ছিল গ্যাস, দিয়াশলাই জ্বালাতেই দগ্ধ পরিবার

সাভার প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৩, ১৩:১২আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১৩:১৭

ঢাকার ধামরাইয়ে বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচ জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার (০৭ জানুয়ারি) ভোর ধামরাই পৌরসভার কুমরাইল এলাকায় এই ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন—পোশাক শ্রমিক মঞ্জুরুল ইসলাম (৩৫), তার স্ত্রী জোসনা আক্তার (২৫), তাদের দেড় বছরের মেয়ে মরিয়ম আক্তার, জোসনার বড় বোন হোসনা বেগম (৩০) ও ভাগনি সাদিয়া আক্তার (১৮)। মনজুরুলের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়।

স্থানীয়রা জানান, পৌরসভার কুমরাইল এলাকার একটি বাসার নিচ তলায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন মঞ্জুরুল। ভোরে বিকট শব্দে তাদের বাসায় আগুন লেগে যায়। পরে স্থানীয়রা আশপাশের উৎস থেকে পানি সংগ্রহ করে আগুন নিভিয়ে পরিবারের পাঁচ সদস্যকে উদ্ধার করেন। এ সময় আগুনে সবাই ঝলসে যান। পরে পাঁচ জনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের ঢাকা মেডিক্যাল কলেজহাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।

তারা আরও জানান, গ্যাসের লাইনের লিকেজ থেকেই আগুন লেগেছে বলে জানিয়েছেন দগ্ধরা। পুরো বাড়ির সবাই তিতাস গ্যাস ব্যবহার করলেও মঞ্জুরুলের বাসাতেই কেবল সিলিন্ডার ব্যবহার করা হতো। ভোরে রান্না করতে গিয়ে দিয়াশলাই জ্বালানোর পরপরই এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, ‘ভোরে পৌরসভার কুমরাইল এলাকায় আগুন লাগার খবর পাই। পরে পাঁচ জন দগ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি।’

ধারণা করা হচ্ছে, ওই কক্ষের রান্নাঘরে রাখা গ্যাস সিলিন্ডারেরে লিকেজ থেকে সারারাত গ্যাস বের হয়েছে, যা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ভোরে রান্নার জন্য দিয়াশলাই জ্বালাতেই আগুন লাগে। এতে তিন নারী ও এক শিশুসহ পাঁচ জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানান সোহেল রানা।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি