শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৩, ২২:৪৮আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ২২:৪৮

মানিকগঞ্জের সিংগাইরে শীত নিবারণে করতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে স্থানীয় এক সাংবাদিকের বড় বোন কমলা বেগমের (৮৫) মৃত্যু হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সিংগাইর পৌরসভার আজিমপুর এলাকায় এই ঘটনা ঘটে। ওই নারী ওই এলাকার মৃত গোপাল খাঁর স্ত্রী ও স্থানীয় সাংবাদিক  ফজলুল হক ফজলুর বড় বোন।

সাংবাদিক ফজলুল হক জানান, সন্ধ্যায় তীব্র শীতের মধ্যে তার বোন ঘরের ভেতর আগুন পোহাচ্ছিলেন। এ সময় তার মেয়ে বসিরন বেগম বাজারে মোবাইল ফোনে টাকা রির্চাজ করতে যায়। কিছুক্ষণ পর ফিরে দেখে, তার মা বাড়ির উঠানের এক কোণে দগ্ধ হয়ে পড়ে আছে। পরে মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন।

তিনি আরও জানান, তার বোন বয়স্ক মানুষ। লোকজনের সামনে যেতে না। ধারণা করা হচ্ছে, আগুন পোহানোর সময় তার পরনের কাপড়ের আচলে আগুন ধরেছিল। ভয়ে হয়তো তিনি দৌড়ে ঘরের বাইরে বের হয়েছিলেন। দৌড়ানোর কারণেই হয়তো সারা শরীরে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। বাড়িটির চারপাশেই বেড়া থাকায় বিষয়টি কারও নজরেও আসেনি। রাত ১০টায় নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা জানান, কাপড়ে আগুন লেগে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি