জুয়ার আসরে পুলিশের হানা, ‘পালাতে গিয়ে’ সাবেক বিজিবি সদস্যের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
১৪ মে ২০২৫, ১৫:২৩আপডেট : ১৪ মে ২০২৫, ১৫:২৩

গোপালগঞ্জ সদর উপজেলায় সাবেক এক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই বিজিবি সদস্যের নাম হাফিজুর রহমান রিপন (৪৫)। বুধবার (১৪ মে) দুপুরে সদর উপজেলার কলপুর গ্রামের বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সাবেক বিজিবি সদস্য হাফিজুর রহমান রিপনের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কলপুর গ্রামে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান সাবেক বিজিবি সদস্যের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কলপুর এলাকায় একটি জুয়ার আড্ডায় পুলিশ হানা দেয়। উক্ত জুয়ার আড্ডায় সাবেক বিজিবি সদস্য হাফিজুর রহমান রিপন অংশ নিয়েছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারিরা বিভিন্ন দিক ছুটে পালায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ এলাকাবাসী পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, পুলিশের তাড়া খেয়ে ওই সাবেক বিজিবি সদস্য স্ট্রোক করে মারা যেতে পারেন।’

ওই বিজিবি সদস্যের মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে হাফিজুর রহমান রিপনের স্ত্রী ফেরদৌসী বেগম জানান, মঙ্গলবার দুপুরের খাওয়া শেষ করে বাড়ি থেকে বের হন তিনি (হাফিজুর)। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। আজ বুধবার সকালে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও বৌলতলী তদন্তকেন্দ্রের পুলিশকে খবর দেন। তবে ঘটনাস্থলে পুলিশ আসতে সময় লাগে মাত্র ১০ মিনিট কিন্তু তারা সেখানে পৌঁছায় তিন ঘণ্টারও পরে।

অতিরিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) আবু সা‌লেহ মো. আনসার উদ্দিন বলেন, ‘সাবেক বিজিবি সদস্যের মোবাইল ফোন পুলিশ হেফাজতে রয়েছে। জুয়া খেলা হচ্ছে এমন খবর পেয়ে হয়তো অভিযান চালাতে পারে। সেসময় পালাতে গিয়ে তার মোবাইল ফোন পড়ে গেলে পুলিশ পেয়ে হয়তো জব্দ করতে পারে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তবে মরদেহের ময়নাতদন্ত শেষে তার প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী