কৃষক হত্যায় একজনের মৃত্যুদণ্ড, ৬ আসামির যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৩, ১৫:২৩আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১৭:১১

কিশোরগঞ্জে কৃষক আমিরুল হক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ-১ আদালত। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কিশোরগঞ্জ আদালতের বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় ঘোষণা করেন। এ ছাড়াও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কুদ্দুস মিয়াকে (৫০)। তার বড় দুই ভাই, আবুল কালাম (৬০) ও ধনু মিয়াকে (৫৫) কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও ধনু মিয়ার ছেলে ফুকন মিয়াকে (৩০) একই দণ্ড দিয়েছেন আদালত। তারা বাজিতপুর উপজেলার পশ্চিম কুতুবপুর এলাকার বাসিন্দা। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বাকি তিন জন হলেন- একই এলাকার মুকুল মিয়া (৫৩), তার ছেলে নিকুল মিয়া (৩৩) ও আসক মিয়ার ছেলে সোনাফর (৫২)। রায় ঘোষণার সময় ফুকন মিয়া পলাতক ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, জমি সংক্রান্ত শত্রুতার জেরে ২০১৫ সালের ১০ অক্টোবর রাতে জেলার বাজিতপুর উপজেলার পশ্চিম কুতুবপুরের নিজ বাড়ির ঘরের ভেতরে কৃষক আমিরুল হককে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করে পালিয়ে যায় আসামিরা। এ ঘটনার পর দিন ২০১৫ সালের ১১ অক্টোবর নিহতের বড় ছেলে শরীফ মিয়া বাদী হয়ে সাত জনকে আসামি করে বাজিতপুর থানায় মামলা করেন।

কিশোরগঞ্জ আদালতের সরকারি কৌঁসুলি পাবলিক প্রসিকিউটর মো. আবু সাঈদ ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

২০১৬ সালে ১ মার্চ কিশোরগঞ্জ সিআইডির পুলিশ পরিদর্শক শহীদুল ইসলাম খাঁন সাত জনকেই অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আসামিপক্ষে আইনজীবী ছিলেন আহসান হাবীব সজীব। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার মামলার রায় ঘোষণা করেন আদালত।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে