মালেক শেখ হত্যা: বড় ছেলের ফাঁসির রায়, স্ত্রী ও ছোট ছেলের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৩, ১৭:৫৯ আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৭:৫৯

ফরিদপুরে মালেক শেখ হত্যা মামলায় তার এক ছেলেকে ফাঁসির এবং স্ত্রী ও আরেক ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের দিনমজুর মালেক শেখ ২০১৪ সালের ১১ অক্টোবর রাতে নিজ বাড়িতে খুন হন। এ ঘটনায় নিহতের ভাই খালেক শেখ বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

ফাঁসির দণ্ড পেয়েছেন বড় ছেলে আনোয়ার হোসেন আরাফাত (২৮)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুজন হলেন- নিহতের স্ত্রী রিজিয়া বেগম লিলি (৫২) ও আরেক ছেলে শাকিল সামিকে (২৫)।

মামলার তদন্তকালে পুলিশ জানতে পারে, ঘটনার সঙ্গে নিহতের স্ত্রী ও ছেলেরা জড়িত। এরপর বড় ছেলে আনোয়ার হোসেন আরাফাতকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আনোয়ার হোসেন আরাফাত। প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করার কারণে ক্ষিপ্ত হয়ে তারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সানোয়ার হোসেন বলেন, দীর্ঘ শুনানি শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিহতের বড় ছেলেকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন। একইসঙ্গে আদালত নিহতের প্রথম স্ত্রী রিজিয়া বেগম লিলি ও ছোট ছেলে শাকিল সামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন।

/এফআর/
সম্পর্কিত
থানায় অভিযোগ করতে এসে ভিডিও ধারণ, প্রকাশের পর ফোন করে টাকা দাবি
ছিনতাইয়ের গল্পে চাপা আলোচিত হত্যাকাণ্ড, মন্ত্রীর ভাগনের রহস্য খুলতে ৩৫ বছর
অবৈধভাবে বাড়িতে সার মজুত, জামায়াত নেতাকে জরিমানা
সর্বশেষ খবর
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
ব্রুনেইতে কাজের সুযোগ, দুই দিনের মধ্যে আবেদন করুন
ব্রুনেইতে কাজের সুযোগ, দুই দিনের মধ্যে আবেদন করুন
চায়ের দোকানের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের
চায়ের দোকানের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের
সিভিল সার্জনের অপারেশনে ‘ভুল’ হয়েছে, এখন ক্ষতিপূরণ চাচ্ছেন ভুক্তভোগী
সিভিল সার্জনের অপারেশনে ‘ভুল’ হয়েছে, এখন ক্ষতিপূরণ চাচ্ছেন ভুক্তভোগী
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার