গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো নানি-নাতনির

গাজীপুর প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৩, ২২:৩৮আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ২২:৩৮

গাজীপুরের শ্রীপুরে লাকড়িবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নানি ও নাতনি নিহত হয়েছেন। বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মাওনা ইউনিয়নের বদনীভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বদনীভাঙ্গা এলাকার মৃত আব্দুস ছোবহানের স্ত্রী বাছিরন (৫০) এবং তার নাতনি শিরিশগুড়ি গ্রামের বাবুল মিয়ার মেয়ে নুসরাত (৭)। মোটরসাইকেল চালক নুসরাতের বাবা বাবুল মিয়া (৩০) আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘বাবুল মিয়া মোটরসাইকেলযোগে শাশুড়ি ও মেয়েকে নিয়ে বেতঝুড়ির আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। সংযোগ সড়ক থেকে বদনীভাঙ্গা এলাকার প্রধান সড়কে উঠার সময় গাজীপুরগামী লাকড়িবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাছিরন ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা বাবা-মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নুসরাত মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের