শিশুকে ধর্ষণ ও হত্যা, ১৭ বছর পর এক ব্যক্তির মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৩, ১৭:২৪আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৭:২৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশুকে (১০) ধর্ষণের পর হত্যায় দায়ে নাজিম উদ্দিন নামে একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত। বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলো- মো. নাজিম উদ্দিন। রায় ঘোষণার সময় সে আদালতে অনুপস্থিত ছিল। আর খালাসপ্রাপ্ত দুজন হলেন- মো. ইলিয়াছ মিয়া ও শাহ আলমর আলী।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ২০০৬ সালে রূপগঞ্জে এক শিশুকে ধর্ষণের পরে হত্যার ঘটনায় আসামি নাজিম উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর দুজনকে খালাস দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১৩ জানুয়ারি সকালে রূপগঞ্জের একটি বাজারে দর্জির দোকানে জামা আনতে যায় ওই শিশু (১০)। এরপর সে নিখোঁজ হয়। পর দিন ১৪ জানুয়ারি বিকালে বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। পরে ২০০৯ সালের ১৫ জুন তিন জনের নাম উল্লেখ করে চার্জশিট জমা দেয় পুলিশ। এ ঘটনায় ২১ জন সাক্ষ্য দেন। তাদের সাক্ষ্যের ভিত্তিতে আদালত একজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে খালাস দেন।

/এফআর/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের