মুন্সীগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে সত্যরঞ্জন দত্ত (৬৪) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে উপজেলার জশুরগাঁও এলাকার বাড়ি সংলগ্ন কবরস্থানের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।  

নিহত সত্যরঞ্জন দত্ত শ্রীনগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধীর চন্দ্র দত্তের বড় ভাই।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সত্যরঞ্জন দত্ত শ্রীনগর এম রহমান শপিং কমপ্লেক্সের পূর্ব পাশে কুড়া-ভুসির ব্যবসা করতেন। প্রতিদিন সন্ধ্যায় ব্যবসার কাজ শেষ করে বাড়ি ফিরতেন। বুধবার সন্ধ্যায় বাড়ি না ফেরায় স্বজনরা খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ি সংলগ্ন কবরস্থানের পাশে ক্ষতবিক্ষত অবস্থায় তাকে পাওয়া যায়। স্বজনদের চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, তার বুকে তিনটি ও পিঠের ডান এবং বাম পাশে দুটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কারা কেন তাকে কুপিয়ে হত্যা করেছে, তা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম