নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘নির্বাচন ছাড়া এ দেশের ক্ষমতা পরিবর্তন হবে না। যারা ষড়যন্ত্র করে অন্যকোনও উপায়ে ক্ষমতায় আসতে চায়, বাংলাদেশে এটা অসম্ভব। কারণ এ দেশের জনগণও মনে করেন, ভোট ছাড়া আর অন্যকোনও উপায় নেই।’

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকালে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে ‘হ্যালো পুলিশ মানিকগঞ্জ’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘তারা প্রত্যেকটা বিভাগে ও জেলায় জেলায় বিশাল বিশাল সভা করছে। এখন আবার মানুষের রাস্তাঘাট বন্ধ করে পদযাত্রা শুরু করেছে। আমরা বলেছি, আপনারা করবেন, কিন্তু মানুষের কোনও অসুবিধা করে নয়। অগ্নিসংযোগসহ ধ্বংসাত্মক কোনও কাজ করবেন না।’

আসাদুজ্জামান খান বলেন, ‘হ্যালো পুলিশ মানিকগঞ্জের মতো ব্যতিক্রমী সেবা কার্যক্রম সারা দেশে চালু হলে পুলিশের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে। পুলিশের মন্ত্রী হিসেবে নই, আমি মনে করি, সারা বাংলাদেশের মানুষ এক বাক্যে স্বীকার করবেন পুলিশ ভালো কাজ করছে।’

এ সময় মন্ত্রী হ্যালো পুলিশ মানিকগঞ্জের সুবিধাভোগী কয়েকজনের সঙ্গে থা বলেন। মন্ত্রী কথা বলেন  উপকারভোগী ষাটোর্ধ্ব খেরু মিয়ার সঙ্গে। তিনি মন্ত্রীকে জানান, তার ছেলেরা বাড়ি থেকে বের করে দিয়েছিল। মাথা গোঁজার আশ্রয় ছিল না। পরে হ্যালো পুলিশ মানিকগঞ্জে এলে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান ব্যক্তিগত উদ্যোগে তাকে নিজের বাড়ি ফেরার ব্যবস্থা করে দেন।

মন্ত্রী এর আগে ফলক উন্মোচন ও ফিতা কেটে ‘হ্যালো পুলিশ মানিকগঞ্জ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। পুলিশ সুপার গোলাম আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মো. আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা কমিউনিটি পুলিশ ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী, জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম