সরকারি কোয়ার্টারের ফ্যানে ঝুলেছিল কৃষি কর্মকর্তার লাশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৪আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৪

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোহাম্মদ শরিফুল ইসলাম নামে এক কৃষি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (০৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে সিরাজদিখান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কোয়ার্টারের সিলিং ফ্যানে গামছা পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। শরিফুল ইসলাম ঢাকার ধামরাই উপজেলার আমরাইল এলাকার লাল মিয়ার ছেলে।

শরিফুল ইসলাম সিরাজদিখান উপজেলা কৃষি অফিসের কৃষি উপ-সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু সালেহ শুভ্র। তিনি বলেন, ‌‘বিকাল ৩টার দিকে মুঠোফোনে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ নামায়।’

সিরাজদিখান থানার ওসি একেএম মিজানুল হক বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে সিলিং ফ্যানে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তিনি। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি