জয়পুরহাটে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি
১১ মে ২০২৫, ১৮:০৭আপডেট : ১১ মে ২০২৫, ১৮:০৭

জয়পুরহাটের ছোট হেলকুন্ডা এলাকা থেকে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার মূল আসামি আমানত হোসেনকে (১৯) গ্রেফতার করেছে র‌্যাব-৫ সদস্যরা। রবিবার (১১ মে) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‍্যাব-৫ সিপিসি-৩ কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক।

গ্রেফতার আমানত হোসেন (১৯) জয়পুরহাট সদর উপজেলার কড়ই উত্তরপাড়া গ্রামের আল আমিনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট সদর উপজেলা একটি গ্রামে গত ২ ফেব্রুয়ারি অষ্টম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়। বিষয়টি আপস মীমাংসার জন্য চাপ প্রয়োগেও সমাধান হয়নি। ওই ঘটনায় ধর্ষণের শিকার ওই ছাত্রীর মা বাদী হয়ে গত ৩ মার্চ জয়পুরহাট সদর থানায় মামলা করেন। ঘটনার পর থেকে আমানত হোসেন পলাতক ছিল। পরে জয়পুরহাট ‍র‍্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা অভিযানে নামে।

অভিযানে শনিবার গভীর রাতে জয়পুরহাট সদর উপজেলার কোমরগ্রাম দিঘীরপাড় এলাকা থেকে এজাহারনামীয় পলাতক আসামি আমানত হোসেন গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী