‘আগামী নির্বাচনে না এলে ভেঙে যেতে পারে বিএনপি’ 

টাঙ্গাইল প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১৫আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১৫

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপি ভেঙে যেতে পারে। নির্বাচনে না এলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে। বিএনপির বহু লোক আওয়ামী লীগে যোগ দিতে আলাপ করতে পারে, অন্যান্য দলেও চলে যেতে পারে।’ 

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ছিলিমপুরে এমএ করিম উচ্চ বিদ্যালয় মাঠে ছিলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি সমাবেশে’ এসব কথা বলেন তিনি।

বিএনপির পদযাত্রায় আওয়ামী লীগের পক্ষ থেকে পাল্টা কর্মসূচি দেওয়া হয়নি জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘বিএনপি যাতে আন্দোলনের নামে ২০১৫ সালের মতো তাণ্ডব সৃষ্টি করতে না পারে এবং দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে না পারে, সেজন্যই এই শান্তি সমাবেশের আয়োজন। এর মাধ্যমে আমরা আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মীকে সচেতন করছি ও সক্রিয় রাখছি। এই সমাবেশ মানুষের নিরাপত্তা বজায় রাখার জন্য।’

বিএনপি যতই আন্দোলন করুক, কোনোভাবেই বৈধ সরকারের পতন ঘটাতে পারবে না বলেও জানালেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘আগে ঢাকায় আন্দোলন করতো বিএনপি, সেখানে ব্যর্থ হয়ে তারা বিভাগে ও জেলায় আন্দোলন কর্মসূচি দিয়েছে। এখন ইউনিয়নে ইউনিয়নে কর্মসূচি দিচ্ছে।’

শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি, আহসানুল ইসলাম টিটু এমপি ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক প্রমুখ।

/এএম/ 
সম্পর্কিত
মান ঠিক রেখে মাছের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী 
‘কৃষকেরও পেট আছে, সংসার আছে’, সবজির দাম প্রসঙ্গে কৃষিমন্ত্রী 
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার: কৃষিমন্ত্রী
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল