মসজিদে যাওয়ার পথে বাঁশের বেড়া

মইনুল হক মৃধা, রাজবাড়ী
২১ মার্চ ২০২৩, ১১:৫৩ আপডেট : ২১ মার্চ ২০২৩, ১১:৫৬

রাজবাড়ীর গোয়ালন্দে নবনির্মিত এক মসজিদকে কেন্দ্র করে শত বছরের পুরনো গ্রামীণপথ বাঁশের বেড়া দিয়ে আটকে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে মুসল্লিদের ওই মসজিদে যাওয়াসহ শিশুদের স্কুলে যাতায়াত ও স্থানীয়দের হাটবাজারে যাতায়াতে ভোগান্তির সৃষ্টি হয়েছে।

সরেজমিন জানা যায়, গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরবারকি পাড়া গ্রামে মখদুম মোহাম্মদ আরোয়াহ্ জামে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে শত বছরের পুরনো পথ বন্ধ করে দিয়েছেন স্থানীয় মো. তিতুমীর মিয়া ও মো. পারভেজ মিয়ার পরিবার। স্থানীয়দের চলাচলের রাস্তাটি বন্ধ করায় বিপাকে পড়েছেন স্কুলগামী শিশু-কিশোররাসহ স্থানীয়রা। পথটি বন্ধ করায় স্থানীয়দের দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। ওই মসজিদে নামাজ আদায় করার জন্য বাঁশের বেড়া টপকে যেতে হচ্ছে মুসল্লিদের।

জানা যায়, আব্দুল ওহাব মিয়া নামে এক শিক্ষক স্ত্রীর নামে তার (ওহাব মিয়ার) ভাই ইসলাম মিয়ার কাছ থেকে ৪ শতাংশ জমি কেনেন। ওহাব মিয়া ও তার সন্তানের মৃত্যুর পর তার ভাতিজারা তার সম্পত্তির মালিক হন। ওহাব মিয়ার স্ত্রীর মৃত্যুর পর তার (স্ত্রীর) ভাইরা তার সম্পত্তির মালিক হন। ওহাব মিয়ার স্ত্রীর ভাইয়েরা মৃত ভাগিনার নামে একটি মসজিদ নির্মাণের লক্ষ্যে ওই ৪ শতাংশ জমি ওয়াকফ করে দেন। এরপর স্থানীয়রা মসজিদ নির্মাণ করেন।

কিন্তু আব্দুল ওহাবের ভাতিজারা দাবি করেন, ওয়াকফ সম্পত্তিতে নির্মাণ না করে ওয়ারিশ সূত্রে চাচার কাছ থেকে পাওয়া তাদের জায়গায় মসজিদ ঘর নির্মাণ করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে তারা ওই পথে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন।

বাঁশের বেড়া দিয়ে আটকে দেওয়া হয়েছে মসজিদে যাওয়ার পথ

স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক হারুন অর রশিদ জানান, দীর্ঘদিনের যাতায়াতের পথে হঠাৎ বাঁশের বেড়া দেওয়ায় তারা চরম বিপাকে পড়েছেন। মসজিদে নামাজ আদায়ের জন্য এখন তাদের অনেকটা পথ ঘুরে অথবা বাঁশের বেড়া টপকে যেতে হচ্ছে। কেউ কেউ এই অসুবিধার জন্য মসজিদে এসে নামাজ আদায় করতে পারছেন না।

স্থানীয় ফারুক মন্ডল বলেন, ‘দীর্ঘদিনের এই রাস্তা বন্ধ করায় পাশ্ববর্তী দুটি স্কুলে শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি হয়েছে। অনেক মুসল্লি মসজিদে নামাজ আদায় করতে আসতে পারছেন না। এলাকার মুসল্লিদের সুবিধার্থে ও দৈনন্দিন কাজে যাতায়াতের জন্য দ্রুত বাঁশের বেড়া খুলে দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।’

অভিযুক্ত পারভেজ মিয়া জানান, স্থানীয়দের পরামর্শ উপেক্ষা করে ওয়াকফ করা জমিতে মসজিদ নির্মাণ না করে জোর করে চাচাতো ভাই তিতুমীর মিয়ার জায়গায় নির্মাণ করা হয়েছে। এ ছাড়া বিবাদমান জমির বাইরে তার নিজস্ব অন্য জমির নিরাপত্তার স্বার্থে তারা ওই বাঁশের বেড়া দিয়েছেন।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। দ্রুত এই সমস্যার সমাধান করা হবে।’

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জীবনের প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে ওঠা
ধারাবাহিক উপন্যাস।। পর্ব—১১ জীবনের প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে ওঠা
আওয়ামী লীগকে ঠেকাতে জোরেশোরে মাঠে নামছে বিএনপি-জামায়াত-এনসিপি
আওয়ামী লীগকে ঠেকাতে জোরেশোরে মাঠে নামছে বিএনপি-জামায়াত-এনসিপি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
অবৈধভাবে সংগ্রহ করে নাগরিকদের গোপনীয় তথ্য বিক্রি, যুবক গ্রেফতার
অবৈধভাবে সংগ্রহ করে নাগরিকদের গোপনীয় তথ্য বিক্রি, যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি