ভেকু মেশিন দিয়ে ভবনটি গুঁড়িয়ে দিলো সিটি করপোরেশন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ মার্চ ২০২৩, ২০:৪৭আপডেট : ২২ মার্চ ২০২৩, ২০:৪৭

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে বিস্ফোরণের পরে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত ভেকু মেশিন দিয়ে ভবনটি গুঁড়িয়ে দেয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন পরিকল্পনা কর্মকর্তা মইনুল হক বলেন, ভবনটি বেশ ঝুঁকিপূর্ণ। তাই জনগণের নিরাপত্তার কথা মাথায় রেখে ভবনটি ভেঙে ফেলা হয়েছে।

স্থানীয়রা জানান, এই ভবনে প্রায় দুই বছর আগেও একবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ভবনটি খুবই পুরান ও জরাজীর্ণ। ফলে ভবনটি আরও অনেক আগে পরিত্যক্ত ঘোষণা ও অপসারণ করা উচিত ছিল।

এর আগে ২১ মার্চ দুপুরে সরেজমিনে পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম বলেছিলেন, এই ভবনে আগুন লাগার বিষয়টি সবাই জানিয়েছেন। ফলে ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এটা দ্রুত অপসারণ প্রয়োজন। আমরা খুবই জরুরি ভিত্তিতে এটা অপসারণের ব্যবস্থা নেবো।

১৮ মার্চ সকালে নিতাইগঞ্জে ডালপট্টি এলাকায় ইলিয়াস দেওয়ান নামে এক ব্যক্তির মালিকানাধীন পুরোনো ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ভবনের দ্বিতীয় তলার দেয়ালসহ বারান্দার একটি অংশ ধসে পড়ে। এতে দগ্ধসহ আহত হন ১০ জন। ঘটনার দিন তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আওলাদ হোসেন (৬০) নামে একজন মারা যান। বাকিদের মধ্যে যারা দগ্ধ হয়েছিলেন, তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনিস্টিউটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি