প্রাইভেটকারের নিচে পড়ে প্রাণ গেলো পথচারীর

গাজীপুর প্রতিনিধি
২৬ মার্চ ২০২৩, ১৪:৫৯আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৫:৪৫

গাজীপুরের শ্রীপুরে জেলা আওয়ামী লীগ নেতার প্রাইভেটকার চাপায় নারায়ণ সাহা (৬০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা আওয়ামী লীগ নেতা ও চালক আহত হয়েছেন। রবিবার (২৬ মার্চ) ভোর ৫টায় কাপাসিয়া-রাজেন্দ্রপুর সড়কের উপজেলার ধলাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর থানার এসআই কবির হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রাজাবাড়ী ইউনিয়নের নিজ বাড়ি থেকে প্রাইভেটকারযোগে শ্রীপুর উপজেলা সদরে আসছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আখতারুজ্জামান। কাপাসিয়া-রাজেন্দ্রপুর সড়কের ধলাদিয়া এলাকায় পৌঁছালে নারায়ণ সাহা দৌড়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির প্রাইভেটকারটি হঠাৎ ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহত ব্যক্তি ঢাকার কেরানীগঞ্জ থানার চুনকুটি এলাকার বাসিন্দা। এ ঘটনায় প্রাইভেটকার যাত্রী আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান ও চালক খায়রুল ইসলাম আহত হন। স্থানীয়রা তদেরকে উদ্ধার করে উত্তরা হাইকেয়ার হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নারায়ণ সাহা ধলাদিয়া (লালমাটিয়া) এলাকার মোক্তারের বাড়িতে ভাড়া থেকে স্থানীয়ভাবে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

শ্রীপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে