শ্রীপুরে তোয়ালের কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি 
২৮ মার্চ ২০২৩, ১৪:১৩আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৬:১৮

গাজীপুরের শ্রীপুরে শাহরিস কম্পোজিট নামে এক তোয়ালে তৈরির কারখানায় আগুন লেগেছে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টায় শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকার ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।

মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হসেন রায়হান বলেন, ‘বিসমিল্লাহ গ্রুপের শাহরিস কম্পোজিট কারখানায় আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আগুন লাগা ভবনে মেশিন ও তুলা রয়েছে। আগুন মুহূর্তের মধ্যে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ওই ভবনে কোনও শ্রমিক ছিল না।’ 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ তিনি জানাতে পারেননি। 

কারখানার সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা প্রায় পৌনে এক ঘণ্টা পর কারখানায় পৌঁছায়। ততক্ষণে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।’

ফায়ার সার্ভিস কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান তার বিরুদ্ধে কারখানা কর্মকর্তার অভিযোগের বিষয়ে বলেন, ‘আমাদের জানানোর সঙ্গে সঙ্গেই ফোর্স নিয়ে বেরিয়ে পড়েছি। তবে কারখানায় পানি সরবরাহের পর্যাপ্ত ব্যবস্থা নেই। রাস্তা সরু হওয়ার পরও আমরা দ্রুত ঘটনাস্থলে চলে এসেছি।’

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের