ঘুমের মধ্যে আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৩, ১৩:৩৬ আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৩:৩৬

শরীয়তপুরে ভেদরগঞ্জে একটি বাড়িতে আগুন লেগে ভাই-বোনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছে তাদের বড় বোন। সোমবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আশরাফ বেপারিকান্দি গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো আরাফাত (৮) ও সামিয়া (১২)। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছে মিম (১৩)। তারা ওই গ্রামের বাসিন্দা মনসুর ঢালীর সন্তান। সামিয়া স্থানীয় বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে এবং আরাফাত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

মৃতদের চাচা জয়নাল আবেদীন বলেন, ‘তিন জন ঘরে ঘুমাচ্ছিল। পাশের ঘরে তার মা নামাজ পড়ছিলেন। আমার ভাই বাজার থেকে এসে দেখেন ঘরে আগুন জ্বলছে। কিন্তু ঘরে যে তিন ভাই-বোন ঘুমিয়েছিল তা ভাইয়ের জানা ছিল না। আগুন নেভানোর চেষ্টাকালে তাদের দেখি। পরে আমরা আগুনের মধ্যে থেকে তাদের উদ্ধার করি। তাদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে মধ্যরাতে প্রথমে আরাফাত পরে সামিয়া মারা যায়।’

সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার জানান, আগুনে তিন ভাই-বোন দগ্ধ হলে তাদের ঢাকা নিয়ে যাওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে।

ভেদরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, অগ্নিকাণ্ডে মৃত দুই শিশুর পরিবারকে উপজেলা পরিষদকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন থেকে আরও ৫০ হাজার টাকা দেওয়া হবে।

/আরআর/
সম্পর্কিত
তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর এই দিনে পোড়া লাশের গন্ধে ভারী হয়ে উঠেছিল নিশ্চিন্তপুর
লালবাগে আগুন নেভাতে গিয়ে দুই ফায়ারকর্মী আহত
ঢামেক হাসাপাতলে এক কারাবন্দির মৃত্যু
সর্বশেষ খবর
দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে বছরে মারা যান সোয়া লাখ মানুষ
দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে বছরে মারা যান সোয়া লাখ মানুষ
শীতেও ত্বক থাকবে কোমল, ভাগ্যশ্রীর বিশেষ পানীয়
শীতেও ত্বক থাকবে কোমল, ভাগ্যশ্রীর বিশেষ পানীয়
ভূমধ্যসাগর থেকে উদ্ধার আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরছেন আজ 
ভূমধ্যসাগর থেকে উদ্ধার আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরছেন আজ 
চুরির ঘটনায় ধরা পড়লেন চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তা
চুরির ঘটনায় ধরা পড়লেন চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
এখনই কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়
এখনই কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম