রাতে স্বামীকে হাসপাতালে নিয়ে নিখোঁজ, সকালে সড়কের পাশে স্বামীর লাশ

মানিকগঞ্জ প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৩, ১৭:৪৭আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৭:৪৭

অসুস্থ স্বামীকে রাতে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান স্ত্রী। পরের দিন সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পাওয়া গেছে স্বামীর লাশ। রাত থেকেই নিখোঁজ রয়েছেন স্ত্রী।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান চেয়ারম্যান বাড়ি এলাকা থেকে রিকশাচালক আব্দুল্লাহ আল মামুন (৪০) মরদেহ উদ্ধার করে পুলিশ। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মাগুরার বরইখালী গ্রামের মোতালেব মিয়ার ছেলে রিকশাচালক আব্দুল্লাহ আল মামুন মানিকগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নারাঙ্গাই এলাকায় কাজু মিয়ার বাড়িতে স্ত্রী ফিরোজা বেগমকে নিয়ে ভাড়া থাকতেন।

বাড়ির মালিক কাজু মিয়া বলেন, ‘তিনদিন আগে মামুন আমার বাসা ভাড়া নেন। স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি। বুধবার রাত ১১টার দিকে তার স্ত্রী ফিরোজা আমাকে এসে জানান, তার স্বামী অসুস্থ। আমি তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেখে বাসায় ফিরে আসি। সকালে হাসপাতালে গিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি। আমি বিষয়টি স্থানীয় কাউন্সিলর নুরুল ইসলাম কুইন্টাকে জানাই। সকালে শুনি ঢাকা-আরিচা মহাসড়কে একজনের লাশ পাওয়া গেছে। আমি সেখানে গিয়ে দেখি লাশটি মামুনের। রাতের পর থেকে মামুনের স্ত্রীও নিখোঁজ।’

তবে হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্ট্রার খাতা খুঁজে নিশ্চিত হওয়া গেছে, মামুনকে হাসপাতালে ভর্তি করা হয়নি।

এ ব্যাপারে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুল ইসলাম কুইন্টা বলেন, ‘বাড়ির মালিক কাজু মিয়া বিষয়টি জানানোর পর পুলিশে খবর দেই। পুলিশ তদন্ত করছে।’

মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, ‘লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।’

/আরআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে