সরকারি চাল ওজনে কম দেওয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

ফরিদপুর প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৩, ১১:২২ আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১১:২২

ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নে ভিজিএফের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইমুদ্দিন মন্ডল ও ট্যাগ অফিসারের প্রতিনিধি উপ সহকারী কৃষি কর্মকর্তা মতিউল্লাহর উপস্থিতিতে জনপ্রতি ৯ কেজি করে চাল বিতরণ করা হয়।

জানা যায়, এবারের ঈদুল ফিতর উপলক্ষে রামনগর ইউনিয়নে ৫০২টি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশ মোতাবেক জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণের নিয়ম থাকলেও রামনগর ইউনিয়নে ৯ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

ভিজিএফ চাল বিতরণের সময় রামনগর ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ অনুপস্থিত ছিলেন।

ট্যাগ অফিসারের প্রতিনিধি উপ সহকারী কৃষি কর্মকর্তা মতিউল্লাহ বলেন, ‘প্রতি বস্তায় গোডাউন থেকে চাল ওজনে কম দেওয়া হয়েছে। তাই চেয়ারম্যান আমাকে জনপ্রতি ৫০০ গ্রাম করে চাল কম দিতে বলেছেন। আমি তাই ওজনে কম দিচ্ছি। বিশ্বাস না হলে আপনারা চালের বস্তাগুলো মেপে দেখেন।’

ট্যাগ অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ বলেন, ‘১০ কেজির নিচে চাল দেওয়ার কোনও সুযোগ নেই। চাল কম পড়লে তা পূরণ করে দেওয়া হবে।’

উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা শাহনেওয়াজ আলম দিনা বলেন, ‘গোডাউন থেকে চাল কম দেওয়া হয় না। গোডাউন থেকে সঠিক পরিমাপ করে বুঝে নেওয়ার পরে চাল কমের অভিযোগ আমরা গ্রহণ করবো না।’

রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইমুদ্দিন মন্ডল বলেন, ‘আমি কাউকে চাল কম দিতে বলিনি। আমার নামে মিথ্যাচার করা হচ্ছে। চাল কম পড়লে প্রয়োজনে আমি চাল কিনে দিতে চেয়েছি।’

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক বলেন, ‘চাল কম দেওয়ার খবর শুনেছি। ওখানে চাল বিতরণ স্থগিত রাখতে বলেছি। জনপ্রতি ১০ কেজির কম বিতরণ করলে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি