নারায়ণগঞ্জে অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, নিহত ২ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৩, ১৩:১৪আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১৩:১৪

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাকে ট্রাকের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও দুই যাত্রী আহত হয়েছেন। রবিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে মদনগঞ্জ - মদনপুর সড়কের মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ফুলহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জহিরুল ইসলাম (৪৫) ও মুকুল (৪০)। তারা দুজনে ওই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। নিহত জহিরুল ইসলাম বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকার তারা মিয়ার ছেলে ও গার্মেন্টসের ঝুট ব্যবসায়ী। মুকুলের বাড়ি গাইবান্ধা জেলায়। তিনি মদনপুরের ইপিলিয়ন গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বন্দরের লক্ষণখোলা বাসস্ট্যান্ড থেকে চারজন যাত্রী নিয়ে অটোরিকশা মদনপুর যাচ্ছিল। মদনপুর-মদনগঞ্জ সড়কের ফুলহর এলাকায় অটোরিকশাটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী জহিরুল ও মুকুল ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় চালকসহ এক যাত্রী আহত হলে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। 

ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে জানিান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। এই দুর্ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/আরআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী