টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৩, ০৯:১০আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০৯:১৯

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে মা ও মেয়েসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (১৯ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের পাশে সল্লা ইউনিয়নের কামাঙ্খামোড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ভূঞাপুর উপজেলার নিকরাইল দাসপাড়া এলাকার সধত গোপালের স্ত্রী বাসন্তী (৬০), মৃত অনাথ দাসের স্ত্রী আরতী রানী দাস (৫৫), একই এলাকার হরি বন্ধুর স্ত্রী শান্তি রানী (৪৫) ও তার মেয়ে শিল্পী রানী (৩০)।

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ ৪ জনের মৃত্যু

নিহত ব্যক্তিদের স্বজনরা জানিয়েছেন, ভোর সাড়ে ৫টার দিকে তারা জাকাত আনতে যাচ্ছিলেন রেললাইনের পথ ধরে। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন এলে তার নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল নিশ্চিত করে জানান, আজ ভোরে চারজন রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একতা একপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে চারজনের মৃত্যু হয়। সবার মরদেহ উদ্ধারে পুলিশ কাজ করে পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

/এনএআর/
সম্পর্কিত
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
যশোরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, এতিমখানায় ঢুকে পড়ল বাস
সর্বশেষ খবর
বার্সা-আর্সেনাল কোথাও যাওয়া হলো না, এবার আলভারেজকে নিয়ে সিমিওনের বার্তা
বার্সা-আর্সেনাল কোথাও যাওয়া হলো না, এবার আলভারেজকে নিয়ে সিমিওনের বার্তা
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল