নিখোঁজের ২০ ঘণ্টা পর মিললো দুই শিশুর মরদেহ

শেরপুর প্রতিনিধি
১৮ জুন ২০২৫, ১৬:৪৮ আপডেট : ১৮ জুন ২০২৫, ১৬:৪৮

শেরপুরের শ্রীবরদী উপজেলায় নিখোঁজের ২০ ঘণ্টা পর দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পু্লিশ। বুধবার (১৮ জুন) সকালে উপজেলার তাঁতীহাটি ইউনিয়নের বটতলা মৃধাবাড়ি এলাকার একটি মাছের খামার থেকে ভাসমান অবস্থায় ওই শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলো- স্বপ্না খাতুন (৬) ও সকাল আক্তার (৭)।

স্বপ্না খাতুন ইজিবাইকচালক স্বপন মিয়ার মেয়ে। আর সকাল আক্তার রাজমিস্ত্রি মো. সেলিম মিয়ার মেয়ে। তাদের দুজনের বাড়ি একই গ্রামে এবং স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে নিখোঁজ ছিল তারা। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। পরবর্তীতে তারা পার্শ্ববর্তী এলাকায় মাইকিং করেন। পাশাপাশি ফেসবুকে তাদের ছবি পোস্ট করেন। তাতেও কোনও খোঁজ মেলেনি। অবশেষে বুধবার সকালে মাছের প্রজেক্টে মরদেহ দুটি ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। মরদেহগুলো উদ্ধারের সময় তারা বিবস্ত্র ছিল বলে নিশ্চিত করেন প্রত্যক্ষদর্শীরা। এটি নিয়ে স্থানীয়দের মধ্যে একটি রহস্যের সৃষ্টি হয়।

পরিবার সূত্রে জানা গেছে, ঘটনাটি তাদের বাড়ি থেকে অনেক দূরে হওয়ায় এলাকাবাসী এটিকে অপহরণ ও পরিকল্পিত হত্যার সন্দেহ প্রকাশ করছেন। তাদের দাবি, একই প্রকল্পের পুকুরে মাসখানেক আগেও রহস্যজনকভাবে একজন মারা যান।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে যাই এবং বিষয়টি থানায় জানাই। ঘটনাটি তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।’

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ দুটি বিবস্ত্র থাকায় বিষয়টি সন্দেহজনক। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
৬ ঘণ্টা ধরে উঠানে বাবার লাশ, দাফনে বাধা: মেয়ে বললেন ‘ভাই সব সম্পত্তি একাই নিয়েছেন’
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
ছোট ছেলে নিখোঁজ, বড় ছেলে দেশের বাইরে-নাসিমা খানের দাফন কোন দিন
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার