স্বস্তিতে বাড়ি ফিরছেন উত্তরের যাত্রীরা

টাঙ্গাইল প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৩, ১৮:২৪আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১৯:৩৮

পরিবারের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ। কেউ গণপরিবহনে আবার কেউ খোলা ট্রাকে, কেউ পিকআপভ্যান ও ব্যক্তিগত গাড়িতে ফিরছেন। এ কারণে গত দুই দিনে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। তবে চাপ থাকলেও নেই যানজট। স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। ফলে অনেকটা স্বস্তিতে বাড়ি ফিরছেন উত্তরের পথের যাত্রীরা। 

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকালে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ঘুরে এমন চিত্র দেখা যায়। তবে সকালের তুলনায় বিকালে গাড়ির চাপ বেড়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম বলেন, ‘ঈদযাত্রায় এখনও কোথাও যানজট সৃষ্টি হয়নি। গাড়ির চাপ থাকলেও জট নেই। এ কারণে মানুষ স্বস্তিতে বাড়ি যেতে পারছেন। পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমরা যানজট নিরসনে সবসময় মাঠে আছি। আশা করি এবার ঈদে মানুষকে যানজটের ভোগান্তি পোহাতে হবে না।’

কেউ গণপরিবহনে আবার কেউ খোলা ট্রাকে, কেউ পিকআপভ্যান ও ব্যক্তিগত গাড়িতে ফিরছেন

জানা গেছে, যানজট নিরসনে ঢাকামুখী যানবাহন বঙ্গবন্ধু সেতুর গোলচত্বর থেকে ভূঞাপুর হয়ে মহাসড়কের এলেঙ্গায় যাচ্ছে। আর এলেঙ্গা থেকে উত্তরবঙ্গমুখী যানবাহনগুলো দুই লেনের সড়ক হয়ে বঙ্গবন্ধু সেতু পার হচ্ছে। ফলে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত এই ১৩ কিলোমিটার সড়কে অন্যান্য বছরের তুলনায় এখনও তেমনটা চাপ পড়েনি। কোথাও যানজট সৃষ্টি হয়নি।

এদিকে, গণপরিবহনের পাশাপাশি ঘরমুখো মানুষরা জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপভ্যানে বাড়ি ফিরছেন। যানজটে ভোগান্তি না পোহালেও তীব্র গরমে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই
চাকরি হারালেই কি মার্কিন মুলুক ছাড়তে হবে দক্ষ কর্মীদের?
চাকরি হারালেই কি মার্কিন মুলুক ছাড়তে হবে দক্ষ কর্মীদের?
সালমান রুশদিকে আজীবন সম্মাননা দেবে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড
সালমান রুশদিকে আজীবন সম্মাননা দেবে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার