২৬ ঘণ্টায় পদ্মা সেতু পার হয়েছে ১৫ হাজার মোটরসাইকেল

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৩, ১০:২০আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ১০:২০

ঈদকে সামনে রেখে প্রিয়জনের টানে ছুটছে মানুষ। মুন্সীগঞ্জের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে হয়ে স্বপ্নের পদ্মা সেতু দিয়ে নিজ গন্তব্যে যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৪ জেলার মানুষ। তবে এই পথে এবারের ঈদযাত্রা একেবারেই নির্বিঘ্ন। তেমন কোনো বিড়ম্বনার অভিযোগ নেই ঘরমুখো মানুষের। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত পদ্মা সেতু দিয়ে প্রায় ১৫ হাজার মোটরসাইকেল টোল দিয়ে পারাপার হয়েছে। আর ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৩ কোটি ৭৩ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছে। 

শুক্রবার সকালেও থেকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজায় মোটরসাইকেলের চাপ দেখা গেছে। যথাযথ নির্দেশনা মেনে নিবিঘ্নে পদ্মা সেতু পাড়ি দিচ্ছেন চালকরা।

মোটরসাইকেল চালক নুরুল আমিন বলেন, আমি পরিবার নিয়ে ঈদে খুলনায় বাড়িতে যাচ্ছি। সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার রামপুরা থেকে রওনা দিয়েছি। পদ্মা সেতু টোল প্লাজায় এসেছি সকাল ৭টার দিকে। প্রায় পৌনে ১ ঘণ্টা দাঁড়িয়ে আছি, মোটরসাইকেলের অনেক চাপ ছিলো। তারপরও অনেক ভালো প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। ঈদের আগেই আমাদের ঈদের উপহার হিসেবে পদ্মা সেতুতে মোটরসাইকেল পারাপারের অনুমতি দিয়েছেন।

এছাড়া গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন দিয়েও গন্তব্যের উদ্দেশে যাত্রা করছে মানুষ।

পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বলেন, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত পদ্মা সেতু দিয়ে প্রায় ১৫ হাজার মোটরসাইকেল টোল দিয়ে পারাপার হয়েছে। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৩ কোটি ৭৩ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছে। এখন টোল প্লাজায় তেমন মোটরসাইকেল ও গণপরিবহন নেই। গাড়ি আসলেই সঙ্গে সঙ্গে টোল দিয়ে সেতু পার হচ্ছে।

এদিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়ার ১৩ কিলোমিটার এলাকায় যানবাহনের তেমন চাপ নেই বলে জানা গেছে। নির্বিঘ্নে যাতায়াত করছে ঘরমুখো মানুষ।

/আরআর/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম