গাজীপুরে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকসহ নিহত ৪

গাজীপুর প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৩, ১৯:৫৯আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১৯:৫৯

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চিকিৎসকসহ চার জন নিহত হয়েছেন। মহানগরের বাসন এবং কালীগঞ্জ উপজেলায় এসব দুর্ঘটনা ঘটেছে। বুধবার (২৬ এপ্রিল) সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার হরিহরপুর গ্রামের আজিজ সরদারের ছেলে দন্ত চিকিৎসক সাইদুল ইসলাম (৩৬), কালীগঞ্জের কাউছার আহমেদ (৩২), টঙ্গীর চেরাগআলীর কাঁঠালতলার জালাল উদ্দিন মিয়ার ছেলে মো. মিরাজ (১২) এবং কালীগঞ্জের মোক্তারপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের মেয়ে সেলিনা বেগম (২৫)।

বাসন থানার এসআই হানিফ মাহমুদ বলেন, ‘সাইদুল ইসলাম বুধবার সকাল সাড়ে ৬টার দিকে চান্দনা চৌরাস্তা থেকে মোটরসাইকেলযোগে নরসিংদীতে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। চান্দনা চৌরাস্তা-জয়দেবপুর সড়কের নলজানী এলাকায় বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাইদুল নিহত হন। তার পা বিচ্ছিন্ন হয়ে গেছে। খবর পেয়ে লাশ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত ট্রাক এবং মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছেন।’

কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ফয়েজুর রহমান বলেন, ‘কালীগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নারীসহ তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে রাত ৮টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কাউছার আহমেদ, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মিরাজ ও একই হাসপাতালে রাত ৩টায় সেলিনা বেগম মারা যান। তারা প্রত্যেকে মঙ্গলবার কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত হন।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি