জাহাঙ্গীরের মা জায়েদা খাতুনের গাড়িতে হামলা-ভাঙচুর

গাজীপুর প্রতিনিধি
১৮ মে ২০২৩, ২৩:৪০আপডেট : ১৮ মে ২০২৩, ২৩:৪০

গাজীপুরে নির্বাচনি প্রচারণা চালানোর সময় স্বতন্ত্র মেয়রপ্রার্থী জায়েদা খাতুনের গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। নৌকা প্রতীকের মেয়রপ্রার্থীর কর্মী-সমর্থকরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন জায়েদা খাতুনের নির্বাচনি প্রচারণার প্রধান সমন্বয়ক ছেলে জাহাঙ্গীর আলম। 

বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিটির ৪৪ নম্বর ওয়ার্ডের গোপালপুর এলাকায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘গোপালপুরে প্রচারণার সময় মায়ের সঙ্গে আমিও ছিলাম। আমাদের ওপর আজমত উল্লার ক্যাডাররা হামলা করেছে। সবার নির্বাচনের অধিকার রয়েছে। আমার মা একজন স্বতন্ত্র প্রার্থী। তার প্রতি এতো ক্ষোভ কেন? তারা আমার মা ও আমার ওপর ইট মেরেছে। নির্বাচনি প্রচারে অংশ নেওয়া সব কর্মী-সমর্থকদের মারধর করা হয়েছে। নির্বাচন কমিশনারের কাছে জানতে চাই, এটা কি ভোট? প্রচারণার সময় একজন প্রার্থীকে হত্যার চেষ্টা করা হয়েছে।’

গোপালপুর এলাকায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে

অভিযোগের বিষয়ে জানতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানকে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি।

টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ‘জায়েদা খাতুনের গাড়িতে হামলা ও ভাঙচুরের কথা শুনেছি। তবে হামলার ঘটনায় কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ওসি আরও বলেন, ‘নিয়ম অনুযায়ী প্রার্থীর গণসংযোগের ২৪ ঘণ্টা আগে সংশ্লিষ্ট থানায় জানানোর কথা। তবে টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থীর প্রচারণার বিষয়ে পুলিশকে জানানো হয়নি।’

এ ব্যাপারে জানতে চাইলে সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ‘হামলা কিংবা ভাঙচুরের ঘটনা ঘটে থাকলে সংশ্লিষ্ট থানায় অভিযোগ বা মামলা করলে ব্যবস্থা নেবে। তারা ব্যবস্থা না নিলে, আমাদের জানালে আমরা ব্যবস্থা নেবো।’

/এএম/
সম্পর্কিত
দেশজু‌ড়ে সতর্কতা জা‌রি পুলিশ সদর দফত‌রের
ইরানের জ্বালানি স্থাপনায় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
মোহাম্মদপুরে তুচ্ছ ঘটনায় হামলার অভিযোগ, আহত ৭
সর্বশেষ খবর
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
ঢাকার আকাশে মেঘের ঘনঘটা: সারাদিন কেমন থাকবে আবহাওয়া?
ঢাকার আকাশে মেঘের ঘনঘটা: সারাদিন কেমন থাকবে আবহাওয়া?
টিভিতে আজকের খেলা (২ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২ আগস্ট, ২০২৬)
মস্কোর রেস্তোরাঁয় ‘আত্মঘাতী’ বোমা বিস্ফোরণ: নিহত অন্তত ৩, আহত ২১ 
মস্কোর রেস্তোরাঁয় ‘আত্মঘাতী’ বোমা বিস্ফোরণ: নিহত অন্তত ৩, আহত ২১ 
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল