উচ্ছেদকৃত রাইস মিলের টিনের চালের নিচে একজনের লাশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৫ মে ২০২৩, ১৯:১১আপডেট : ২৫ মে ২০২৩, ১৯:১১

মুন্সীগঞ্জের মীরকাদিমে একটি রাইস মিল উচ্ছেদ করেছিল বিআইডব্লিউটিএ। ওই মিলের ভেঙে ফেলা টিনের চালের নিচ থেকে সুরুজ ইসলাম (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করা হয়। সুরুজ সদরের সরদারপাড়া এলাকার আলেক খাঁর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার ধলেশ্বরী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় বিআইডব্লিউটিএ। এ সময় মাতৃভান্ডার রাইস মিল গুঁড়িয়ে দেওয়া হয়। মিলের ভেঙে ফেলা টিনের চালের নিচে বৃহস্পতিবার সকালে একজনের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ।

মাতৃভান্ডার রাইস মিলের মালিক বিশ্বজিত বনিক বলেন, ‌‘সুরুজ মাতৃভান্ডার রাইস মিলের শ্রমিক ছিলেন। মঙ্গলবার রাতে কাজ শেষে মিল থেকে বের হয়ে বুধবার আর কাজে আসেননি। মঙ্গলবার রাতে কালবৈশাখী ঝড় হয়েছিল। হয়তো বাড়ি ফেরার পথে ওই সময় পরিত্যক্ত টিনের চালের নিচে চাপা পড়ে তার মৃত্যু হতে পারে।’

কীভাবে তার মৃত্যু হয়েছে জানতে চাইলে হাতিমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই অমল কুমার দাস বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। কীভাবে মৃত্যু হয়েছে, তা আমরা বুঝতেছি না। ঘটনাস্থলে লাশের পাশে ওই ব্যক্তির মোবাইল পড়েছিল।’

এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মুন্সীগঞ্জের যুগ্ম পরিচালক মো. শহিদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উচ্ছেদ অভিযান শেষ করে আমরা চলে এসেছি। পরে কী হয়েছে, আমার জানা নেই। উচ্ছেদ অভিযান শেষ হয়েছে তিন দিন আগে। তখন কারও মৃত্যুর সংবাদ পাইনি।’ 

তিনি আরও বলেন, ‘ঝড়ে উচ্ছেদকৃত টিনের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে বলে মনে হয় না। এর পেছনে অন্য কোনও বিষয় লুকিয়ে থাকতে পারে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখবে বলে আশা করছি।’

/এএম/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের