অভিযানে গিয়ে অস্ত্র খোয়ালেন পুলিশ সদস্য

মানিকগঞ্জ প্রতিনিধি
১৯ জুন ২০২৩, ১৯:২৩ আপডেট : ১৯ জুন ২০২৩, ১৯:২৩

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনা নদীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে রাইফেল (অস্ত্র) হারিয়ে ফেলেছেন মো. আল আমিন নামে এক পুলিশ কনস্টেবল।

সোমবার (১৯ জুন) দুপুরে যমুনায় অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু তোলার বিরুদ্ধে অভিযানে গেলে তার রাইফেলটি নদীতে পড়ে যায়। মো. আল আমিন দৌলতপুর থানায় কর্মরত। অভিযান পরিচালনার সময় তার সঙ্গে ছিলেন দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া দীর্ঘদিন ধরে যমুনা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের নিষেষের তোয়াক্কা না করে দলের নাম ভাঙিয়ে দিনরাত বালু উত্তোলন করায় নদীর পাড় ও আশপাশের বসতবাড়ি ভাঙনের মুখে পড়ে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকার সোমবার অভিযান চালান। অভিযানে অংশ নেন পুলিশ সদস্য আল আমিনও। ড্রেজারটি জব্দ করার সময় হঠাৎ আল আমিনের সরকারি রাইফেলটি যমুনা নদীতে পড়ে যায়। 

বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন বলেন, ‌‘ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বাচ্চু মিয়ার অবৈধ ড্রেজার জব্দ করেছে। কিন্তু যমুনা নদীতে তীব্র স্রোত থাকায় এখনও পুলিশ সদস্যের হারিয়ে যাওয়া রাইফেলটি উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।’

আরিচা স্থল-কাম নদী ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মুজিবর রহমান বলেন, ‘রাইফেলটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখনও পাওয়া যায়নি।’

এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকার বলেন, ‘অভিযানে অবৈধ ড্রেজার জব্দ করা হয়েছে। নদীতে পড়ে যাওয়ায় রাইফেলটি উদ্ধারের চেষ্টা চলছে।’

দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম মোল্যা বলেন, ‘সরকারি কাজে গিয়ে রাইফেলটি নদীতে পড়ে গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তীব্র স্রোত থাকায় রাইফেলটি এখনও খুঁজে পাওয়া যায়নি।’

/এএম/
সম্পর্কিত
বগা একজন জুলাইযোদ্ধা, তিনি কীভাবে ওসি হলেন, মেয়রের বক্তব্যের পরই বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
একদিকে পুলিশ সুপারের চ্যালেঞ্জ, অপরদিকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি