দৌলতদিয়ায় দুই ফেরিঘাট বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি
১৯ জুন ২০২৩, ১৯:২৯আপডেট : ১৯ জুন ২০২৩, ১৯:৩২

রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে দুই দিন ধরে পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৭২ সেন্টিমিটার পানি বেড়েছে। এতে দৌলতদিয়ার ৩ ও ৪ নম্বর ফেরি ঘাট বন্ধ করেছে কর্তৃপক্ষ। চালু ৬ ও ৭ নম্বর ঘাটও যে কোনও মুহূর্তে বন্ধের আশঙ্কা রয়েছে। যানবাহন পারাপার ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা যায়, হঠাৎ পানি বৃদ্ধির কারণে র‌্যাম্প তলিয়ে যাওয়ায় সোমবার (১৯ জুন) দুপুর ১২টা থেকে ৪ নম্বর ঘাট বন্ধ করে দেওয়া হয়। এর আগে পানিতে র‌্যাম্প তলিয়ে যাওয়ায় এবং সড়ক সংস্কারের কারণে শনিবার থেকে ৩ নম্বর ঘাট বন্ধ আছে। সোমবার সকালে ৬ নম্বর ঘাটটি চালু করলেও ইউটিলিটি (ছোট) ফেরির পন্টুন হওয়ায় বড় ফেরি ভিড়তে পারছে না। রো রো (বড়) ফেরির একমাত্র ৭ নম্বর ঘাট চালু থাকলেও র‌্যাম্পের মাথা পানির নিচে তলিয়ে গেছে। যে কোনও মুহূর্তে এটিও বন্ধের আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
    
সরেজমিনে বেলা ৩টার দিকে দেখা যায়, ৩ নম্বর ঘাটের র‌্যাম্পের মাথা কয়েক ফুট পানির নিচে। ঘাটে কোনও ফেরি ভিড়ছে না। সওজ ফেরিঘাট সংযোগ সড়কের সংস্কার কাজ করছে। ৪ নম্বর ঘাটের র‌্যাম্পের মাথা তলিয়ে যাওয়ায় দুপুর ১২টা থেকে ঘাট বন্ধ হয়ে যায়। রেকারের সাহায্যে র‌্যাম্প টেনে ওপরে তোলা হচ্ছে।

দীর্ঘদিন বন্ধ থাকা ৬ নম্বর ইউটিলিটি ফেরি ঘাট সকালে চালু হলেও সড়ক থেকে পন্টুন নিচু হওয়ায় ফেরিতে ঝুঁকি নিয়ে গাড়ি ওঠানামা করছে। ৭ নম্বর ঘাটের র‌্যাম্পের পানিতে তলিয়ে যাওয়ায় দুপুর দেড়টার দিকে ঢাকাগামী যাত্রীবাহী বাস উঠতে না পেরে আটকে আছে। পাশের পন্টুন দিয়ে ঝুঁকি নিয়ে গাড়ি ওঠানামা করছে। পারাপার ব্যাহত হওয়ায় ঘাটে প্রায় দেড় কিলোমিটার যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। 

কুষ্টিয়া থেকে আসা পণ্যবাহী গাড়িচালক মাহফুজ আলম বলেন, ‘দেড় ঘণ্টা ধরে লাইনে আছি। শুনেছি ঘাট সমস্যার কারণে ফেরি আসতে দেরি হচ্ছে। বহুদিন পর ঘাটে এভাবে লম্বা লাইনে আটকে থাকতে হলো।’
    
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বলেন, ‘হঠাৎ পানি বেড়ে যাওয়ায় সবকটি ঘাটের র‌্যাম্পের মাথা তলিয়ে যাওয়ায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। রেকারের সাহায্যে র‌্যাম্পের লোওয়াটার থেকে মিডওয়াটার লেভেলে স্থানান্তর শেষে সন্ধ্যা নাগাদ ৪নম্বর ঘাট চালু হবে। ৭ ও ৩ নম্বর ঘাটও একইভাবে লোওয়াটার থেকে মিডওয়াটারে স্থানান্তর শেষে চালু করা হবে।’     

/আরআর/
সম্পর্কিত
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম