দুই পরিবারের সংঘর্ষে প্রাণ গেলো ভাইবোনের

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৩ জুলাই ২০২৩, ১৫:৫১ আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১৫:৫১

কিশোরগঞ্জের হোসেনপুরে বাড়ির সীমানায় গাছের চারা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে ভাইবোন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতদের মা ও দুই ভাই। ঘটনার পরপরই দুই জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে হোসেনপুর থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু বলেন, আজ সকাল সাড়ে ৬টায় বাড়ির সীমানায় গাছ লাগানোকে কেন্দ্র করে উপজেলার কুড়িমারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাহমুদ আল হাসান আলমগীর (২৫) ও নাদিরা (২৩) হোসেনপুর উপজেলার উত্তর কুড়িমারা গ্রামের শামছুল ইসলামের সন্তান।

পুলিশ জানিয়েছে, বুধবার বিকালে কুড়িমারা গ্রামের কাদির মিয়া বাড়ির সীমানায় চারটি গাছের চারা লাগান। এ নিয়ে তার ভাই শামছুল ইসলামের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এর জেরে আজ সকালে কাদির মিয়া তার ছেলেদের নিয়ে ভাইয়ের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে সংঘর্ষ বাধে। এতে আলমগীর প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন কলেজ শিক্ষার্থী নাদিরাসহ তার মা ও দুই ভাই। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে নাদিরার মৃত্যু হয়। আহতদের ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পরপরই জেলা পুলিশ সুপার রাসেল শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, লাশের ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

/এফআর/
সম্পর্কিত
গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: যা আছে ৯ লাখ টাকার আপসনামায়
সুনামগঞ্জে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
সর্বশেষ খবর
জাতিসংঘে বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
জাতিসংঘে বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
মুখ খুলছেন না মধুমিতা, কার সঙ্গে নতুন জুটি
মুখ খুলছেন না মধুমিতা, কার সঙ্গে নতুন জুটি
ধূমপান নিষিদ্ধ, তবু বিমানে কেন থাকে অ্যাশট্রে?
ধূমপান নিষিদ্ধ, তবু বিমানে কেন থাকে অ্যাশট্রে?
মেটার নতুন ভিআর হেডসেট কি অ্যাপলের ভিশন প্রোর প্রতিদ্বন্দ্বী?
মেটার নতুন ভিআর হেডসেট কি অ্যাপলের ভিশন প্রোর প্রতিদ্বন্দ্বী?
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না