কিশোরী গৃহপরিচারিকাকে ধর্ষণ, চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

গাজীপুর প্রতিনিধি
২৪ জুলাই ২০২৩, ০৪:৫৮আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৫:০০

কিশোরী গৃহকর্মীকে ধর্ষণ ও সন্তান প্রসবের ঘটনার মামলায় গাজীপুরের কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ জুলাই) গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ পরোয়ানা জারি করেন।

সাখাওয়াত হোসেন কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামের মৃত সাহেব আলী মোক্তারের ছেলে।

রবিবার (২৩ জুলাই) বিকাল ৫টায় গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মাইন উদ্দিন কিরণ গ্রেফতারি পরোয়ানার বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২২ সালের ৩১ আগস্ট ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বাদী হয়ে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা করেন। মামলায় কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধানকে সন্তানের বাবা দাবি করে তার বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের অভিযোগে আনেন।

মামলায় উল্লেখ রয়েছে, সাখাওয়াত হোসেন তার স্ত্রীর অনুপস্থিতিতে কিশোরী গৃহকর্মীকে প্রায়ই ধর্ষণ করতেন। একপর্যায়ে কিশোরী গর্ভবতী হয়ে গেলে চেয়ারম্যান তার বাড়ির কাজের লোকের সঙ্গে জোর করে গর্ভবতী কিশোরীকে বিয়ে দেন। পরে চেয়ারম্যান অন্তঃসত্ত্বা কিশোরীকে বাড়ি থেকে বের করে দিয়ে উপজেলার তরগাঁও খেয়াঘাট সংলগ্ন এক বাসায় ভাড়া রাখেন।

ওই বছরের ১৬ আগস্ট কিশোরীকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সে কন্যাসন্তানের জন্ম দেয়। সন্তান প্রসবের পর বাচ্চাসহ কিশোরীকে পুনরায় ভাড়া বাসায় পাঠিয়ে দেন চেয়ারম্যান। ঘটনা জানাজানি হওয়ার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য চেয়ারম্যান ২০২২ সালের ২৯ আগস্ট রাতে বাচ্চাসহ মেয়েটিকে ভাড়া বাসা থেকে অপহরণ করে। তখন অপহরণ ও ধর্ষণের বিষয়টি অস্বীকার করেছিলেন চেয়ারম্যান।

কাপাসিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা রহুল আমীন জানান, ভুক্তভোগী কিশোরী ও তার সন্তান গাজীপুর মহানগরের কোনাবাড়ী শিশু উন্নয়ন কেন্দ্র (বালিকা) গাজীপুরে রয়েছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবীর জানান, অফিসিয়ালি থানায় এখনও গ্রেফতারি পরোয়ানা আসেনি। হাতে পাওয়ামাত্রই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন:

মা হলেন গৃহপরিচারিকা, চেয়ারম্যানকে সন্তানের বাবা দাবি

/এনএআর/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি