জঙ্গি সংগঠন শারক্বীয়ার আমিরসহ ৩ জন রিমান্ডে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৬ জুলাই ২০২৩, ১৩:৩৮আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৩:৩৮

মুন্সীগঞ্জের লৌহজং থেকে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমির আনিসুর রহমানসহ গ্রেফতার তিন জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৬ জুলাই) সাড়ে ১২টার দিকে শুনানি শেষে জেলার আমলি আদালত-৩-এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তার আসামিদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা লৌহজং থানার পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, আসামিদের ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছিল। বিচারক পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশের ইন্সপেক্টর জামাল হোসেন জানান, সোমবার (২৪ জুলাই) ভোরে লৌহজং উপজেলার বড় নওপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় র‍্যাব। পরে সেখান থেকে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমির আনিসুর রহমানসহ তিন জনকে আটক করা হয়। এ সময় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী বই ও নগদ অর্থ জব্দ করা হয়।

তিনি আরও জানান, পরে তাদের বিরুদ্ধে লৌহজং থানায় মামলা করে পুলিশ। সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদন করা হয়।

/এফআর/
সম্পর্কিত
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
বনশ্রীতে ১০ বছরের শিশুর মৃত্যু: ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী রিমান্ডে 
শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান