ছোট ভাইয়ের বিরুদ্ধে মেজো ভাইকে গলা কেটে হত্যার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
২৯ জুলাই ২০২৩, ২১:১১আপডেট : ২৯ জুলাই ২০২৩, ২১:১১

মাদারীপুরের কালকিনি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই এইচ এম সবুরের বিরুদ্ধে মেজো ভাই কবির হাওলাদারকে (৬০) গলা কেটে হত্যার অভিযোগ করেছেন স্বজনেরা।

নিহত কবির হাওলাদার পৌর এলাকার দক্ষিণ জনারদন্ধি গ্রামের আলতাজ উদ্দিন হাওলাদারের মেজো ছেলে। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় পৌর এলাকার দক্ষিণ জনারদন্ধি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কবির হাওলাদারের সঙ্গে ছোট ভাই মুহুরি (আইনজীবীর সহকারী) এইচ এম সবুরের বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়ের মাঝেমধ্যে ঝগড়া হতো। শনিবার সন্ধ্যায় বিরোধপূর্ণ জমি নিয়ে উভয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সবুর ক্ষুব্ধ হয়ে মেজো ভাই কবিরকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান। স্থানীয়রা কবিরকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান আনিস বলেন, ‘সবুর প্রকাশ্যে তার মেজো ভাই কবিরকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে।’

কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে