নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ৪২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা: গ্রেফতার ৭

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ জুলাই ২০২৩, ০২:৪৬আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০২:৪৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ৪২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত বিএনপির সাত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বিএনপির ২৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০০ নেতাকর্মীকে আসামি করে রবিবার (৩০ জুলাই) বিকালে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা করেন এসআই মমিনুল হক।

গ্রেফতারকৃত সাত জন হলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান (৪২), সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার প্রধান (৪৭), সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য মো. জসিম উদ্দিন (৪০), সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মো. ফারুক (৪৫),  সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য ইউসুফ আলী (৬০), গজারিয়া থানা ছাত্রদলের সভাপতি মাহাদী ইসলাম বাবু (৩৫) ও মুন্সীগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাসেম (৩৪)।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় সাত জনকে গ্রেফতার করা হয়েছে।

বিএনপির এক নেতাকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগ আনা হয়েছে মামলায়। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এর আগে শনিবার (২৯ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে পুলিশ বাধা দেয়। এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশকে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়তে দেখা গেছে। এতে অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন বলে দাবি বিএনপির।

সংঘর্ষের সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফাসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। ওই সময় বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, সদর থানা বিএনপির সভাপতি আনোয়ার প্রধানসহ ৫ জন। পরে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানকে ছেড়ে দেয় পুলিশ। বাকিদের গ্রেফতার দেখানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের