শ্রেণিকক্ষে টিকটক ভিডিও করার অভিযোগে ৪ শিক্ষার্থীকে বহিষ্কার

মাদারীপুর প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৩, ২৩:৩৯আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ২৩:৩৯

মাদারীপুরের কালকিনির এক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে টিকটক ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। 

বুধবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই চার শিক্ষার্থীকে নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিদ্যালয় ও শিক্ষক সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের নবম শ্রেণির চার শিক্ষার্থী ক্লাস চলাকালে আরেক রুমে বসে মোবাইল ফোনে টিকটক ভিডিও তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় চার শিক্ষার্থীকে নিয়ে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। পরে প্রধান শিক্ষক সোহরাব হোসেন চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেন।

কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন বলেন, ‘বিদ্যালয় পড়ালেখার জায়গা, টিকটক তৈরির জায়গা নয়। অভিযুক্ত চার শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। এ জন্য তাদের শাস্তি দেওয়া হয়েছে, যাতে আর কোনও শিক্ষার্থী বিদ্যালয়ে ক্লাস চলাকালে এসব অপরাধে জড়াতে না পারে।’

আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সদস্য হাফিজুর রহমান মিলন বলেন, ‘একজন অভিভাবক হিসেবে বলতে চাই, বিদ্যালয় বসে তারা অন্যায় করায় শাস্তি হয়েছে। আগামীতে কোনও শিক্ষার্থী এমন অন্যায় করলে তাদেরও শাস্তি দেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
বগুড়ার সেই এনসিপি নেতাকে টিটিসি থেকে বহিষ্কার
জিয়ার মৃত্যুবার্ষিকীতে অশ্লীল নৃত্য, সভাপতি-সম্পাদক বহিষ্কার
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের