সাঈদীর গায়েবানা জানাজায় গিয়ে বক্তব্য দেওয়া শিক্ষককে শোকজ

রাজবাড়ী প্রতিনিধি
২০ আগস্ট ২০২৩, ১১:২১আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১১:২১

মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ও জামায়াতে ইসলামীর সাবেক আমির দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজায় অংশগ্রহণ ও জানাজায় গিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় রাজবাড়ীর শিক্ষক খোন্দকার মনির আযম মুন্নুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) রাতে নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা। গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) তাকে নোটিশ দেওয়া হয়।

তিনি বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ের শিক্ষক। তিনি উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল।

পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা বলেন, শিক্ষক মনির আযম মুন্নু দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজা নামাজে অংশগ্রহণ করেন। জানাজার পরে তিনি বক্তব্যও দেন। বক্তব্যে সরকার বিরোধী ও আপত্তিকর নানা কথা বলেন। এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়।

তিনি আরও বলেন, পরে এ বিষয়ে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে আলোচনা করে গত বৃহস্পতিবার তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী দুই কর্মদিবসের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত শিক্ষকের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার কলে দিলেও রিসিভ করেননি।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল