নিখোঁজের একদিন পর দুই শিশুর লাশ মিললো শীতলক্ষ্যা নদীতে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৩, ১৩:২৩আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৩:২৩

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের একদিন পর সোমবার (২৮ আগস্ট) সকালে বন্দর উপজেলার ময়মনসিংহ পট্টি এলাকা সংলগ্ন নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

তারা হলো- বিল্লাল (৮) ও ইসমাইল (৮)। বিল্লাল বন্দরের কাজীবাড়ি এলাকার বাবুল কাজীর ছেলে এবং ইসমাইল পাশের বাড়ির আলাউদ্দিন মাঝির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল তারা নদীতে গোসল করার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি। আজ সকালে শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ ভেসে ওঠে। বন্দর ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাদের লাশ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, গতকাল নদীতে গোসল করতে গেলে তারা নিখোঁজ হয়। আজ সকালে তাদের লাশ নদীতে ভেসে ওঠে। পরে লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের স্বজনরা কোনও অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী